ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের প্রেক্ষাপটে দেশের অফিস ও বাজারের সময়সূচিতে পরিবর্তন আনছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি-বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। আগে অফিস চলত সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।
এ ছাড়া দেশের সব দোকানপাট, শপিং মল ও বাণিজ্যিক প্রতিষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করতে হবে। তবে হোটেল, ফার্মেসি, কাঁচাবাজার এবং জরুরি সেবার দোকান এই নিয়মের বাইরে থাকবে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকটি প্রায় তিন ঘণ্টা ধরে চলে। পরে মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের এ বিষয়ে জানান।
এর আগে ব্যবসায়ী সমিতি দোকান রাত ৮টার মধ্যে বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল। তবে সরকার আরও কঠোর সিদ্ধান্ত নিয়ে সময় কমিয়ে সন্ধ্যা ৬টা নির্ধারণ করেছে।




Comments