Image description

তিন দিনের সরকারি সফরে শনিবার (১৮ এপ্রিল) ঢাকায় আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের ‘বেস্ট ফিউচার জেনারেশনস’ বিষয়ক বিশেষ দূত চার্লস জে হার্ডার। শুক্রবার ঢাকার মার্কিন দূতাবাস এক মিডিয়া নোটে এ তথ্য নিশ্চিত করেছে।

দূতাবাস জানায়, এই সফরের মূল লক্ষ্য হলো শিক্ষা খাত এবং শিশুদের কল্যাণে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে কৌশলগত সহযোগিতা আরও এগিয়ে নেওয়া। বিশেষ দূত হার্ডারের দপ্তর বিশ্বব্যাপী শূন্য থেকে ১৭ বছর বয়সী শিশুদের স্বার্থ সংরক্ষণ ও উন্নয়নে কাজ করে।

সফরকালে তিনি জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা এবং সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে বৈঠক করবেন। এসব আলোচনার মাধ্যমে বাংলাদেশের আগামী প্রজন্মের উন্নয়নে সহায়ক অংশীদারিত্ব আরও বিস্তৃত করার বিষয়টি গুরুত্ব পাবে।

মানবকণ্ঠ/আরআই