তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত আনতালিয়া ডিপ্লোমেসি ফোরামের ফাঁকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত এ বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক সহজতর করা এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় ইসহাক দার জানান, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে তিনি আনন্দিত। তিনি উল্লেখ করেন, এই বৈঠক দুই দেশের সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বৈঠকে আঞ্চলিক পরিস্থিতি নিয়েও বিস্তারিত মতবিনিময় হয়। বিশেষ করে ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত বন্ধে পাকিস্তানের সম্ভাব্য ভূমিকা এবং অন্যান্য সমসাময়িক আঞ্চলিক ইস্যু গুরুত্ব পায় আলোচনায়।
ইসহাক দার আশাবাদ ব্যক্ত করে বলেন, ভবিষ্যতে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যতমুখী সম্পর্ক আরও জোরদার হবে।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments