Image description

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে বড় ধরনের জঙ্গি হামলার আগাম সতর্কবার্তা জারি করার প্রেক্ষাপটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সারা দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা নজিরবিহীনভাবে জোরদার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক এই তথ্য নিশ্চিত করেছেন।

সম্প্রতি পুলিশ সদর দপ্তর থেকে জারি করা এক বিশেষ সতর্কবার্তায় জানানো হয়েছে, একটি নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠনের সদস্যরা নাশকতার বড় ধরনের পরিকল্পনা করছে। এই হুমকির পরিপ্রেক্ষিতে রেঞ্জ ডিআইজি, মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সব জেলা পুলিশ সুপারসহ পুলিশের প্রতিটি ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

গোয়েন্দা তথ্যানুযায়ী, গ্রেপ্তারকৃত উগ্রবাদী সদস্য ইসতিয়াক আহম্মেদ সামী ওরফে আবু বক্করের সঙ্গে একটি বাহিনীর চাকরিচ্যুত দুই সদস্যের নিয়মিত যোগাযোগের প্রমাণ পাওয়া গেছে। এই চক্রটি জাতীয় সংসদ ভবন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং শাহবাগের মতো গুরুত্বপূর্ণ এলাকায় হামলার নীল নকশা তৈরি করেছে। এমনকি তারা বিভিন্ন বাহিনীর অস্ত্রাগারে হামলার পরিকল্পনাও করে থাকতে পারে বলে গোয়েন্দা সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে।

নিরাপত্তা বাহিনীর আশঙ্কা, নাশকতার ক্ষেত্রে বোমা বিস্ফোরণের পাশাপাশি দেশীয় ধারালো অস্ত্র বা আগ্নেয়াস্ত্র ব্যবহারের সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি বিবেচনায় দেশের সার্বিক নিরাপত্তার জন্য এই উগ্রবাদী চক্রকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বেবিচক চেয়ারম্যান জানান, বিমানবন্দরের প্রতিটি প্রবেশপথ এবং স্পর্শকাতর এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। যাত্রীদের তল্লাশি ও সন্দেহভাজনদের গতিবিধি পর্যবেক্ষণে কোনো ধরনের শিথিলতা দেখানো হচ্ছে না। দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে

মানবকণ্ঠ/আরআই