স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৯ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ বর্তমানে স্থানীয় সরকার বিভাগের উন্নয়ন অনুবিভাগে অতিরিক্ত সচিব হিসেবে দায়িত্বরত ছিলেন। নতুন নিয়োগের ফলে তাঁর চাকরি এখন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের ভাই।
প্রজ্ঞাপন ও মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আবু নছর মোহাম্মদ আব্দুল্লাহ চলতি বছরের ২৭ জানুয়ারি যুগ্ম সচিব থেকে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পান। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় তিনি কিছুদিনের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসকের দায়িত্বও পালন করেছিলেন। জনস্বার্থে জারিকৃত এই বদলি ও নিয়োগ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments