আমেরিকার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উপলক্ষে বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। এ উপলক্ষে যুক্তরাষ্ট্রের পতাকা খচিত লাল, সাদা ও নীল রঙে সাজানো ৫০টি রিকশা চালু করা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকে সম্মান জানাতে এবং একই সঙ্গে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের শক্তিশালী দ্বিপাক্ষিক সম্পর্ককে তুলে ধরতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন নিজে এমন একটি রিকশা চালানোর ছবি এক্সে (সাবেক টুইটার) পোস্ট করেছেন।
পোস্টে তিনি লিখেছেন, আমেরিকার ২৫০তম বার্ষিকী উপলক্ষে আমরা ৫০টি লাল, সাদা ও নীল রিকশা চালু করছি, যা মার্কিন স্বাধীনতাকে সম্মান জানাবে এবং যুক্তরাষ্ট্র–বাংলাদেশের শক্তিশালী অংশীদারত্বকে তুলে ধরবে।




Comments