Image description

পবিত্র হজ্জব্রত পালনের উদ্দেশ্যে সৌদি আরব গমন করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। শুক্রবার (২২ মে) তিনি সস্ত্রীক সৌদি আরবের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

সৌদি সরকারের বিশেষ আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে সেনাবাহিনী প্রধান এই সফর করছেন। সফরকালে তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজ্জের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

পবিত্র হজ্জ পালন শেষে আগামী ১ জুন ২০২৬ তারিখে সেনাবাহিনী প্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

মানবকণ্ঠ/ডিআর