গত তিন বছরের বেশি সময়ে দেশে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও নিহতদের পরিবারকে মোট ২১৩ কোটি ৫৬ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার।
সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম জানান, ২০২৩ সাল থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত মোট ৫ হাজার ৮৪ জন ব্যক্তি ও পরিবার এই সহায়তা পেয়েছেন।
মন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, অনুদানপ্রাপ্তদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছে সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবার। এ সময়ে ৩ হাজার ৮৮১টি পরিবার সরকারি সহায়তা পেয়েছে।
এছাড়া দুর্ঘটনায় আহত ৮২৯ জন এবং গুরুতর আহত ৩৭৪ জন ব্যক্তি সড়ক পরিবহন কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তা গ্রহণ করেছেন।
সরকারের এই উদ্যোগের লক্ষ্য সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের আর্থিক সংকট মোকাবিলায় সহায়তা করা।
মানবকণ্ঠ/আরআই




Comments