Image description

চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে আত্মদানকারী শহীদদের স্মরণে শনিবার (৪ জুলাই) রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) এক বিশেষ স্মরণসভার আয়োজন করা হয়েছে। সকাল ১০টায় শুরু হতে যাওয়া এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৩ জুলাই) সকালে বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ‘৩৬ জুলাই’-এর দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ ও ‘আমরা জুলাই যোদ্ধা’ যৌথভাবে এই স্মরণসভার আয়োজন করেছে।

এদিকে, জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয়তাবাদী ছাত্রদল ঘোষিত ৯ দিনব্যাপী কর্মসূচির শেষ দিনেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত ছাত্র সমাবেশে তাঁর উপস্থিত থাকার কথা রয়েছে।

গত বৃহস্পতিবার এ কর্মসূচি ঘোষণা করে ছাত্রদল। আগামী ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে আলোচনা সভার মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হবে এবং ধারাবাহিকভাবে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে ৩ আগস্ট শেষ হবে।

উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে নিহতদের স্মৃতি ধরে রাখতে এবং আহতদের কল্যাণে এই বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

মানবকণ্ঠ/ডিআর