কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উলিপুর পৌরসভার বলদিপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বলদিপাড়া গ্রামের বাসিন্দা আবু সাইয়েদ (৬৮) ও তার স্ত্রী রাবেয়া বেগম (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দুপুরে নিজ বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের একটি সুইচে হাত দিতে গিয়ে আবু সাইয়েদ বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে এগিয়ে গেলে স্ত্রী রাবেয়া বেগমও বিদ্যুৎস্পর্শে আক্রান্ত হন।
এতে ঘটনাস্থলেই প্রথমে আবু সাইয়েদের এবং পরে রাবেয়া বেগমের মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহের বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




Comments