Image description

সরকার আরও সাতজন উপসচিবকে পদোন্নতি দিয়ে যুগ্ম সচিব করেছে। এর ফলে বৃহস্পতিবার (৯ জুলাই) এক দিনে যুগ্ম সচিব পদে পদোন্নতি পাওয়া কর্মকর্তার সংখ্যা দাঁড়িয়েছে ১৭৯ জনে।

জনপ্রশাসন মন্ত্রণালয় প্রথমে এক প্রজ্ঞাপনে ১৭২ জন উপসচিবকে যুগ্ম সচিব পদে পদোন্নতির ঘোষণা দেয়। পরে পৃথক আরেকটি প্রজ্ঞাপনে বিভিন্ন দেশের বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন ও বিভিন্ন দপ্তরে কর্মরত আরও সাতজন উপসচিবকে একই পদে পদোন্নতি দেওয়া হয়।

বিএনপির নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রশাসনে এটিই প্রথম বড় ধরনের পদোন্নতি।

এবারের পদোন্নতিতে নতুন করে ২৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তারাও যুগ্ম সচিব পদে উন্নীত হয়েছেন।