Image description

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা এবং বেগম খালেদা জিয়াকে উন্নয়নের রূপকার হিসেবে অভিহিত করেছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, জিয়ার স্বপ্ন ও খালেদা জিয়ার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলা একাডেমি প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত ‘জিয়া স্মৃতি বইমেলা-২০২৬’-এর ষষ্ঠ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, জিয়াউর রহমান ছিলেন একজন ক্ষণজন্মা নেতা। তাঁর শাসনামলে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি ও ভাবমূর্তি অনন্য উচ্চতায় পৌঁছেছিল। তিনি ছিলেন সার্কের স্বপ্নদ্রষ্টা। সার্কের মাধ্যমে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপন করতে চেয়েছিলেন তিনি।

এ্যানি চৌধুরী আরও বলেন, জিয়াউর রহমান মহান মুক্তিযুদ্ধের ঘোষক এবং সরাসরি রণাঙ্গনের যোদ্ধা ছিলেন। পরবর্তীতে মুক্তিযুদ্ধের সঠিক চেতনায় দেশ গঠনের ঐতিহাসিক উদ্যোগ নিয়েছিলেন তিনি।

রাজনীতিতে শিষ্টাচার প্রসঙ্গে মন্ত্রী বলেন, রাজনীতিতে শিষ্টাচার বহির্ভূত ও অশালীন বক্তব্য কখনো কাম্য নয়। বর্তমান প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, মাত্র ছয় মাসের মাথায় লংমার্চের মতো কর্মসূচি পালন কিসের ইঙ্গিত দেয়? আগামী ডিসেম্বরে ফ্যাসিস্ট সরকার প্রধানের দেশে আসা এবং সরকার বিরোধী আন্দোলনের কোনো যোগসূত্র রয়েছে কিনা, তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক আ ন ম সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম, স্বাধীনতা পদক ও একুশে পদকপ্রাপ্ত অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফজলুর রহমান খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ডিআর