দেড় মাসের বেশি সময় পর দেশে গ্যাসের সরবরাহ বেড়েছে। বিভিন্ন উদ্যোগের ফলে জাতীয় গ্রিডে বর্তমানে ২৬২ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।
পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, জাতীয় গ্রিডে সরবরাহ করা গ্যাসের মধ্যে ১৬২ কোটি ঘনফুট আসছে দেশীয় উৎস থেকে। আর ঘাটতি পূরণে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) থেকে সরবরাহ করা হচ্ছে ১০০ কোটি ঘনফুট।
গতকাল রাত থেকে এলএনজি সরবরাহ বাড়ায় জাতীয় গ্রিডে গ্যাসের পরিস্থিতির উন্নতি হতে শুরু করেছে। সরবরাহ বাড়ার প্রভাব পড়েছে শিল্পাঞ্চলেও।
সাভার, আশুলিয়া, চট্টগ্রাম ও নরসিংদীর শিল্পকারখানায় গ্যাসের চাপ কিছুটা বেড়েছে। এতে কারখানা মালিক ও শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। তবে গাজীপুরে গ্যাস সরবরাহ এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।
গত দুই দিনের ব্যবধানে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহে উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা গেছে। পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশন এবং কিছু আবাসিক এলাকাতেও গ্যাসের চাপ আগের তুলনায় বেড়েছে।
এসএস




Comments