Image description

বাহরাইন ডিফেন্স ফোর্সের চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ধিয়াব বিন সাকর আল নুয়াইমির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

গত ৩১ অক্টোবর বাহরাইনের রাজধানী মানামায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রোববার (০১ নভেম্বর) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

২২তম মানামা ডায়ালগ ফোরাম-২০২৬-এ অংশ নিতে গত ২৯ অক্টোবর বাহরাইন সফরে যান লেফটেন্যান্ট জেনারেল মো. মাইনুর রহমান।

সাক্ষাৎকালে বাহরাইনের চিফ অব স্টাফ তাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং মানামা ডায়ালগ ফোরামে অংশগ্রহণের জন্য শুভেচ্ছা জানান। এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর সিজিএসের এ সফর ফলপ্রসূ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এনএ