Image description

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন সতর্ক করেছেন, দেশে কিছু জায়গা থেকে প্রচুর বোরকা ও নেকাব বানানোর খবর পাওয়া গেছে, যা জাল ভোট প্রদানের উদ্দেশ্যে ব্যবহার হতে পারে। তিনি বলেছেন, ইসলামী পোশাক নারীর আব্রু ও ধর্মীয় সংস্কৃতির অংশ হিসেবে সম্মানযোগ্য, কিন্তু তা অপব্যবহার হলে প্রতিরোধ করতে হবে।

বুধবার বিকেলে সংবাদ সম্মেলনে মাহদী আমিন আরও বলেন, ভোটকেন্দ্রে ভোট প্রদানের আগে পরিচয় যাচাই করা জরুরি। নারী ভোটারের ক্ষেত্রে এনআইডি, হজ-ওমরার ছবি তোলার সময় মুখমণ্ডলের অনাবৃত অংশ যাচাইসহ নারী প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার এবং নারী এজেন্টের উপস্থিতি নিশ্চিত করতে হবে।

তিনি এই নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, “সব ধরনের কারচুপি বা জালিয়াতি রুখে দিয়ে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।” মাহদী আমিন আশা প্রকাশ করেন, এই নির্বাচনে বিজয়ী হোক দেশের মানুষ এবং গণতন্ত্রের শক্তি প্রমাণিত হোক।

মানবকণ্ঠ/আরআই