Image description

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের সম্মানিত পীর, মাশায়েখ, আলেম, উলামা, ইমাম ও খতিবদের আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রকাশিত খবরের প্রেক্ষিতে তিনি বলেন, “জাতির ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ও উলামাদের স্পষ্ট অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে।”

তারেক রহমান আরও জানান, আলেম ও উলামাদের সমর্থন বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে দেশের জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক ও অধিকার প্রতিষ্ঠায় সঠিক নির্দেশনা পাবেন।

তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ইসলামী মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় দেশের সম্মানিত আলেমদের সহযোগিতা অব্যাহত থাকবে।

মানবকণ্ঠ/আরআই