ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল জেলার ছয়টি সংসদীয় আসনেই এখন পর্যন্ত পাওয়া আংশিক ফলাফলে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীরা বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টা পর্যন্ত স্থানীয়ভাবে প্রাপ্ত বিভিন্ন কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া):
এ আসনের মোট ১২৯টি ভোটকেন্দ্রের মধ্যে ৮০টির ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিএনপির প্রার্থী জহির উদ্দিন স্বপন ধানের শীষ প্রতীকে ৬১ হাজার ২০৯ ভোট পেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খান দাঁড়িয়ে পাল্লা প্রতীকে পেয়েছেন ২৫ হাজার ৭৭৬ ভোট।
বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া):
মোট ১৪০টি কেন্দ্রের মধ্যে ৩০টির ফলাফলে বিএনপির এস শরফুদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীকে ৩০ হাজার ৪৩৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাস্টার আব্দুল মান্নান দাঁড়িয়ে পাল্লা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ১১৬ ভোট।
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ):
এই আসনের ১২৬টি কেন্দ্রের মধ্যে ৫টির ফলাফলে এগিয়ে আছেন বিএনপির জয়নুল আবেদীন। তিনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৩২৪ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আসাদুজ্জামান ভূঁইয়া (ফুয়াদ) পেয়েছেন ১ হাজার ৫৯৭ ভোট।
বরিশাল-৪ (মেহেন্দীগঞ্জ-হিজলা):
১৪০টি কেন্দ্রের মধ্যে ৮টির ঘোষিত ফলাফলে বিএনপির রাজিব আহসান ৮ হাজার ৩৮৯ ভোট পেয়ে শীর্ষে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আব্দুল জব্বার পেয়েছেন ৪ হাজার ২৮৩ ভোট।
বরিশাল-৫ (সদর):
বরিশাল সদর আসনের ১৭৬টি কেন্দ্রের মধ্যে ১০টির প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। প্রাপ্ত তথ্যমতে, বিএনপির প্রার্থী মজিবুর রহমান সারওয়ার ধানের শীষ প্রতীকে ৭ হাজার ৪২৪ ভোট পেয়ে এগিয়ে আছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম হাতপাখা প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৯৩০ ভোট।
বরিশাল-৬ (বাকেরগঞ্জ):
১১৩টি কেন্দ্রের মধ্যে ৩৭টির ফলাফলে বিএনপির আবুল হোসেন খান ধানের শীষ প্রতীকে ২৬ হাজার ৪৩২ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর মাহামুদুননবী তালুকদার দাঁড়িয়ে পাল্লা প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ৮৮২ ভোট।
বরিশালের প্রতিটি আসনেই ধানের শীষের প্রার্থীদের এই অগ্রগামিতা বিএনপি ও তাদের জোটভুক্ত নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ তৈরি করেছে। এখন বাকি কেন্দ্রগুলোর চূড়ান্ত ফলাফল আসার প্রক্রিয়া চলমান রয়েছে।
মানবকণ্ঠ/ডিআর




Comments