Image description

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে লিখেছেন, ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা।’

বুধবার (১ জুলাই) নিজের ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘১ মাস পর থেকে জুলাই আমার সম্পত্তি। আমি সবাইকে জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা। ভোট করার সময় সার্টিফিকেট প্রাপ্তদের সঙ্গে জোট করব। দারুণ সব টাইটেল হবে, লেটস সে- “জুলাইয়ের ফিনিক্স পাখি”, “জুলাইয়ের আবাবিল পাখি”, “জুলাইয়ের ইমাম”, “জুলাইয়ের মাস্টারমাইন্ড”।’

তবে পোস্টে তিনি কাকে উদ্দেশ করে এমন মন্তব্য করেছেন বা এর পেছনে কী প্রেক্ষাপট রয়েছে, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি।

উমামা ফাতেমার এ পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। কেউ এটিকে চলমান রাজনৈতিক বাস্তবতার প্রতি ব্যঙ্গাত্মক মন্তব্য হিসেবে দেখছেন, আবার কেউ এর অন্তর্নিহিত বার্তা নিয়ে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন।

এ বিষয়ে উমামা ফাতেমার পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।