Image description

ভোলার দৌলতখান উপজেলার সাবেক চেয়ারম্যান মনজুর আলম খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ জুলাই) ভোরে রাজধানীর রামপুরা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রামপুরা থানার ডিউটি অফিসার আবুল কালাম আজাদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার ভোরে তাকে গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেট্রোপলিটন আদালতে সোপর্দ করা হয়েছে।

স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে, মনজুর আলম খান জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার, লুটপাট এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের নানা অভিযোগে বিতর্কিত ছিলেন। তার গ্রেপ্তারের খবরে ভোলার স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার বিরুদ্ধে ওঠা বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আলোচনা চলছে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের তদন্ত ও বিচারিক প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। তদন্ত শেষে আদালতের মাধ্যমেই অভিযোগগুলোর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

মানবকণ্ঠ/ডিআর