Image description

জুলাই সনদ নিয়ে জনমনে বিভিন্ন ধরনের বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এমন অভিযোগ করেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  সনদ বাস্তবায়নের জন্য আগামীতে নির্বাচিত দলকে নিজ নিজ রাজনৈতিক মেনিফেস্টো (ইশতেহার) মেনে চলার আহ্বান জানান তিনি। বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য সবার প্রতি অনুরোধও করেছেন তিনি।

রোববার (১৯ জুলাই) ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে চব্বিশের গণঅভ্যুত্থানে শহীদ সাংবাদিকদের স্মরণে আয়োজিত এক সম্মাননা ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, আমরা দীর্ঘ ১৭ বছর সংগ্রাম করেছি, আমাদের ছেলেরা জীবন দিয়েছে। আমাদের অনেক সমস্যা আছে, এত সহজে এসব সমস্যার সমাধান হবে না; তবে আমরা এখন থেকেই কাজ শুরু করতে পারি।