Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (ডাকসু) সংগ্রহশালায় হামলা করে ছবি ভাঙচুর করা হয়েছে বলে জানিয়েছেনডাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা।

আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে নিজের ফেসবুক পেজ থেকে এ নিয়ে একটি পোস্ট করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘ডাকসু সংগ্রহশালায় হামলা করে ছবি ভাংচুর করা হয়েছে।’

সংগ্রহশালায় বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একক বা গৌরবোজ্জ্বল ছবি ঠাঁই না পেলেও নতুন যুক্ত হয়েছে পাকিস্তানের প্রতিষ্ঠাতা মুহাম্মদ আলী জিন্নাহর আলোচিত ছবি।

সেখানে মুহাম্মদ আলী জিন্নাহর তিনটি ছবি দেখা যায়। এর মধ্যে একটি ছবি ১৯৪৮ সালে ২১ মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানের (সোহরাওয়ার্দী উদ্যান) এক অনুষ্ঠানের, যেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন, ‘কেবল উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্রভাষা’।

এরপর এ নিয়ে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এদিকে ডাকসু’র জিএসএস এম ফরহাদ ডাকসু সংগ্রহশালায় ভাঙচুরের ঘটনায় বিকাল ৪টায় সংবাদ সম্মেলন ডেকেছেন।
এমআর