Image description

বাংলাদেশে স্মার্ট লিভিং ধারণাকে নতুনভাবে তুলে ধরতে হোম অ্যাপ্লায়েন্স পণ্য নিয়ে এসেছে প্রযুক্তি প্রতিষ্ঠান Xiaomi। এ উপলক্ষে ‘শাওমি স্মার্ট লিভিং ফর এভরিওয়ান’ শীর্ষক এক জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় রাজধানীর বনানীতে অবস্থিত শেরাটন হোটেলে। 

অনুষ্ঠানের মাধ্যমে শাওমি স্মার্টফোনের সীমা ছাড়িয়ে একটি পূর্ণাঙ্গ স্মার্ট লাইফস্টাইল ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্য তুলে ধরে। স্মার্টফোন ও এআইওটি (এআই অব থিংস) খাতে বৈশ্বিকভাবে পরিচিত ব্র্যান্ডটি বর্তমানে ১০০ কোটির বেশি সংযুক্ত ডিভাইস নিয়ে কনজ্যুমার এআইওটি বাজারে নেতৃত্ব দিচ্ছে। পাশাপাশি স্মার্টফোন খাতে বিশ্বের তৃতীয় বৃহত্তম ব্র্যান্ড হিসেবেও অবস্থান করছে প্রতিষ্ঠানটি।

এই ধারাবাহিকতায় বাংলাদেশে প্রথমবারের মতো হোম ও লাইফস্টাইল ক্যাটাগরিতে পণ্য নিয়ে এসেছে শাওমি। এর মধ্যে রয়েছে ‘মিজিয়া ফ্রন্ট লোড ওয়াশার ড্রায়ার ১০ দশমিক ৫ কেজি’, যার দাম রাখা হয়েছে ৭৪ হাজার ৯৯৯ টাকা। ডিভাইসটি মাত্র ৫৯ মিনিটে কাপড় ধোয়া ও শুকানোর সুবিধা দেবে, যা ব্যস্ত নগর জীবনে কার্যকর সমাধান হিসেবে বিবেচিত।

টেলিভিশন সেগমেন্টে শাওমি এনেছে ‘শাওমি টিভি এস মিনি এলইডি সিরিজ’, যেখানে কিউডি-মিনি এলইডি প্রযুক্তি, ১২০০ নিটস ব্রাইটনেস, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ডলবি ভিশন ও ডলবি অ্যাটমোস সুবিধা রয়েছে। সিরিজটির ৯৮ ইঞ্চি ভ্যারিয়েন্টের দাম ৪ লাখ ৯৯ হাজার ৯৯৯ টাকা, ৮৫ ইঞ্চি ২ লাখ ৪৫ হাজার ৯৯৯ টাকা, ৭৫ ইঞ্চি ১ লাখ ৭৯ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ১ লাখ ৩৯ হাজার ৯৯৯ টাকা এবং ৫৫ ইঞ্চি ১ লাখ ৩ হাজার ৯৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া ‘শাওমি টিভি এ প্রো সিরিজ ২০২৬’-এ রয়েছে ৪কে ইউএইচডি ডিসপ্লে ও গুগল টিভি সুবিধা। এ সিরিজের ৭৫ ইঞ্চির দাম ১ লাখ ৫৩ হাজার ৯৯৯ টাকা, ৬৫ ইঞ্চি ১ লাখ ১৪ হাজার ৯৯৯ টাকা, ৫৫ ইঞ্চি ৮৪ হাজার ৯৯৯ টাকা এবং ৪৩ ইঞ্চি ৫২ হাজার ৯৯৯ টাকা।

লাইফস্টাইল পণ্যের মধ্যে রয়েছে এয়ার ফ্রায়ার (৬.৫ ও ৬ লিটার), স্মার্ট এয়ার পিউরিফায়ার ৪ কম্প্যাক্ট ও লাইট, স্মার্ট ক্যামেরা সি২০১ ও সি৩০১, আউটডোর স্মার্ট ক্যামেরা এবং স্মার্ট ট্যাগ। এসব পণ্য ব্যবহারকারীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা ও দৈনন্দিন জীবনকে আরও সহজ করবে।

অনুষ্ঠানে শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, হোম অ্যাপ্লায়েন্স খাতে শাওমির বৈশ্বিক অভিজ্ঞতা বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে। ক্রেতারা এখন বিচ্ছিন্ন গ্যাজেট নয়, বরং সমন্বিত স্মার্ট ইকোসিস্টেম প্রত্যাশা করেন। ‘হিউম্যান × হোম × কার’ ভিশনের মাধ্যমে একটি সংযুক্ত প্রযুক্তি প্ল্যাটফর্ম গড়ে তোলাই তাদের লক্ষ্য।

অনুষ্ঠানে পণ্য প্রদর্শনী, মিডিয়া ইন্টারঅ্যাকশন এবং সরাসরি পণ্য অভিজ্ঞতার সুযোগ রাখা হয়। শাওমি জানিয়েছে, হোম অ্যাপ্লায়েন্স সেগমেন্টে প্রবেশের মাধ্যমে বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ স্মার্ট লিভিং ইকোসিস্টেম গড়ে তোলার দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়ন করবে তারা।