Image description

আন্তর্জাতিক নার্সেস দিবস ২০২৬ উপলক্ষে আইইউবিএটি—ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির কলেজ অব নার্সিং (সিএন) দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে। মঙ্গলবার (১২ মে) আইইউবিএটির ওপেন অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে র‍্যালি, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি অনুষ্ঠিত হয়।

“আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ—ক্ষমতায়িত নার্সরাই জীবন বাঁচায়” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা খাতে নার্সদের অবদান ও ভূমিকার প্রতি সম্মান জানানো হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন আইইউবিএটির কলেজ অব নার্সিংয়ের চেয়ার ও সহযোগী অধ্যাপক ড. সান্দ্রা রুমি মধু। এ সময় অধ্যাপক অ্যালেক্স বারল্যান্ডের একটি বিশেষ ভিডিও বার্তাও প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য দেন আইইউবিএটির উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব, বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের হালিমা আক্তার, জিএসি’র কাওয়াটার ইন্টারন্যাশনালের প্রোনার্স প্রজেক্টের টিম লিডার ড. সেলিনা আমিন, বিএনএর সভাপতি ড. মো. শরিফুল ইসলাম, সাজিদা ফাউন্ডেশনের নার্সিং লিড কল্পনা রায়, প্রতিষ্ঠানটির হেড অব অপারেশন ড. এ কে এম নাজমুল ইসলাম, জেনেরিক হেলথ কেয়ারের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ড. ফয়সাল রহমান এবং আপডেট ডেন্টাল কলেজ ও হাসপাতালের ডেন্টাল সার্জন ড. নাজিউর রহমান।

এছাড়া আন্তর্জাতিক নার্সেস দিবস উপলক্ষে ভিডিও বার্তা দেন আইইউবিএটির কলেজ অব নার্সিংয়ের সহকারী অধ্যাপক প্রিয়াঙ্কা দাস শর্মি, শিক্ষার্থী এরিক শাওন কর্মকার এবং আন্তর্জাতিক শিক্ষার্থী ডেকি ওয়াংমো।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিলের ডেপুটি রেজিস্ট্রার নিলুফার ইয়াসমিন।

সভাপতির বক্তব্য দেন আইইউবিএটির পরীক্ষা নিয়ন্ত্রক ব্রিগেডিয়ার জেনারেল ড. মো. জাহিদ হোসেন (অব.)। অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজ অব নার্সিংয়ের সহযোগী অধ্যাপক ও কো-অর্ডিনেটর শুভাশীষ দাস বালা।

দিনব্যাপী আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, স্বাস্থ্যসেবা পেশাজীবী ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে আন্তর্জাতিক নার্সেস দিবস প্রাণবন্ত পরিবেশে উদযাপিত হয়।