Image description

রাজধানীর নিউমার্কেটের এলিফ্যান্ট রোড এলাকার শিরিন ভবনের তৃতীয় তলার দ্বিতীয় তলা বিস্ফোরণ অগ্নিকাণ্ডের ঘটনায় স্বপ্না রানী সাহা (৩৯) নামের আরও একজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয়েছে। সোমবার সকালের দিকে পপুলার হাসপাতাল থেকে তাকে বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়। তাকে নিয়ে বার্ন ইনস্টিটিউটে মোট ছয়জন ভর্তি হয়েছেন।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জান ডা. এস এম আইউব হোসেন জানান, সকালের দিকে স্বপ্না রানী সাহা নামের একজনকে ভর্তির জন্য ইনস্টিটিউটে নিয়ে আসেন স্বজনরা। তার শরীরের ১৩ শতাংশ দগ্ধ হয়েছে। তিনিসহ মোট ৬ জন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। তাদের মধ্যে এক নারীসহ তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

ঢামেক সূত্র জানায়, বিস্ফোরণের ঘটনায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নুরুন নবী নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ), সিএনজি অটোরিকশা চালক সোহেল ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওএসইসি), জাকির হোসেন ও কবির হোসেনকে নিউ সার্জারিতে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।