টঙ্গিবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন দপ্তরের কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল মালেক, টঙ্গিবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শরীফ মো. এহসান মোর্তেজা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) স্বপন মাদবর এবং প্রাথমিক শিক্ষা অফিসার তানিয়া খাতুন।
এছাড়াও টঙ্গিবাড়ী প্রেসক্লাবের সভাপতি মোজাফফর হোসেন শেখ, হাসাইল বানারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান দেওয়ান, আড়িয়ল ইউনিয়ন পরিষদের চেয়াম্যান দুলাল হালদারসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।




Comments