Image description

নীলফামারীর সৈয়দপুরে কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে শহরের আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ৬ শতাধিক নারী ও পুরুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির প্রধান কার্যালয়ের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এ.এন.এম ফজলুল করিম মুন্সী।

সৈয়দপুর শাখার এসইভিপি ও শাখা প্রধান আলহাজ্ব রশিদুল হক সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির মুখ্য সমন্বয়কারী জাহিদ আনোয়ার খান ও ডিএম নিয়াজ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে এ.এন.এম ফজলুল করিম মুন্সী বলেন, ‘ব্যবসা শুধু মুনাফা অর্জনের জন্য নয়, সমাজের প্রতি আমাদেরও কিছু দায়িত্ব রয়েছে। আমাদের কোম্পানি সবসময় সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবাকে গুরুত্ব দিয়ে থাকে। উত্তরবঙ্গে শীতের তীব্রতা বেশি, তাই এ অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতেও আমাদের এমন উদ্যোগ অব্যাহত থাকবে।’

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এক্সিকিউটিভ অফিসার নওশাদ আনসারী। এ সময় আরও বক্তব্য রাখেন সাংবাদিক এম আর আলম ঝন্টু, মো. আমিরুজ্জামান, সৈয়দপুর শাখার ডেপুটি ভাইস প্রেসিডেন্ট এসরার আহমেদ ও এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মো. রেহান। এছাড়া আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের অধ্যক্ষ মাকছুদুর রহমান ও সিনিয়র অফিসার শহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এর আগে গত বুধবার অতিথিরা শহরের বিভিন্ন ব্যাংকার ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা করেন।