Image description

সারাদেশে শীতের আমেজ বজায় থাকলেও বৃষ্টির নতুন বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শৈত্যপ্রবাহের কবলে থাকা উত্তরাঞ্চলে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকালে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় রংপুর বিভাগের আট জেলার (রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড়) দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।