ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) দেশের সব তফসিলি ব্যাংক বন্ধ থাকবে। রোববার (১ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংক বিশেষ ছুটি ঘোষণা করে এ সিদ্ধান্ত নিশ্চিত করেছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, সরকারি ছুটি ঘোষণা অনুসারে ওই দুই দিন দেশের সব ব্যাংক পূর্ণরূপে বন্ধ থাকবে এবং কর্মকর্তা-কর্মচারীরা ছুটিতে থাকবেন।
এর আগে, ২৫ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সারাদেশে নির্বাচনী ছুটি ঘোষণা করা হয়েছিল। শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সকাল ৭:৩০টা থেকে বিকেল ৪:৩০টা পর্যন্ত চলবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
মানবকণ্ঠ/আরআই




Comments