Image description

খুলনায় আনসার ও গ্রাম প্রতিরক্ষাবাহিনীর (ভিডিপি) মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেছেন, ভোটকেন্দ্রে কেউ যদি অনিয়ম করার চেষ্টা করে, তার বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আনসার সদস্যরা যদি কোনো অনিয়মে জড়ায়, তাতেও তাদের বিরুদ্ধে পদক্ষেপে কোনো বাধা থাকবে না।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে খুলনা জেলা স্টেডিয়ামে আয়োজিত নির্বাচনি প্রস্তুতিমূলক সমাবেশে তিনি এসব কথা বলেন।

মহাপরিচালক আরও বলেন, “এবার রাজনৈতিক কোনো প্রভুর কথা শোনা হবে না। আনসার-ভিডিপি সম্পূর্ণ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটকেন্দ্রে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সুযোগ নেই।”

সমাবেশে খুলনার ৮৪০টি ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রায় ১১ হাজার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য উপস্থিত ছিলেন। তিনি বলেন, “শুধু নির্বাচন নয়, সমাজের বিভিন্ন স্তরেও গ্রাম প্রতিরক্ষাবাহিনীকে সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের।”

মেজর জেনারেল সাজ্জাদ আশা প্রকাশ করেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের পেশাদারিত্ব ও নিষ্ঠার মাধ্যমে **একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।

মানবকণ্ঠ/আরআই