জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে দুই বিভাগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিকসহ প্রায় ত্রিশজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ ধূপখোলায় সংঘর্ষের সময় আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোহাম্মদ সালেহ উদ্দীন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষক মোহাম্মদ খাইরুল ইসলাম ও নাজমুস সাকিব রয়েছেন।
পাশাপাশি কয়েকজন সাংবাদিকও আহত হন তাদের মধ্যে আছেন আমার দেশের লিমন ইসলাম ডেইলি স্টারের রাকিবুল ইসলাম দেশ রূপান্তরের ফাতেমা আলী আজকের পত্রিকার সোহান ফরাজী দিনকালের শিহাব বার্তা২৪-এর সোহানুর রহমান সুবেল ও কালবেলার তৌসিন। আহত শিক্ষার্থীদের নাম জানা যায়নি। আহতদের পুরান ঢাকার ন্যাশনাল মেডিক্যালে নেওয়া হয়েছে।
ফাইনাল ম্যাচে অংশ নিয়েছিল ইসলামিক স্টাডিজ বিভাগ ও সাংবাদিকতা বিভাগ খেলার নির্ধারিত সময় শেষ হওয়ার পর টাইব্রেকারের সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যা দফায় দফায় সংঘর্ষে রূপ নেয় পরে শিক্ষার্থীরা সংঘর্ষে জড়ায় এবং ঘটনাস্থলে উপস্থিত শিক্ষক ও সাংবাদিকরাও আহত হন।




Comments