ইনকিলাব মঞ্চ সদস্যসচিব আবদুল্লাহ আল জাবেরসহ নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নতুন কর্মসূচি ঘোষণা করেছে সংগঠনটি। শুক্রবার বিকেল ৫টার দিকে ফেসবুক পেজে জানানো হয়, যমুনায় পুলিশি হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করা হবে।
শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে বিপ্লব উদ্যানের ২ নম্বর গেটে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। সংঘর্ষের সময় পুলিশ জলকামান, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। আবদুল্লাহ আল জাবেরের ফেসবুক থেকে জানা গেছে, শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন, তিনি নিজেও গুলিবিদ্ধ। সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, আপাতত জমায়েত না করতে এবং চিকিৎসা নিয়ে পরে আবার কর্মসূচিতে ফেরার কথা।
সংগঠন জানিয়েছে, শহীদ শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত জাতিসংঘের অধীনে নেওয়ার দাবিতে তাদের আন্দোলন চলবে যতক্ষণ সরকারি পদক্ষেপ না আসে।
মানবকণ্ঠ/আরআই




Comments