Image description

টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় দিনে চতুর্থ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছে আফগানিস্তান। রোববার (৮ ফেব্রুয়ারি) চেন্নাইয়ে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে আফগনিস্তান।

রিপোর্ট লেখা পর্যন্ত আফগনিস্তানের সংগ্রহ বিনা উইকেটে ৩ ওভারে ১৫ রান।  

নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, টিম সাইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্যারিল মিচেল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), জেমস নিশাম, ম্যাট হেনরি, লকি ফার্গুসন ও জ্যাকব ডাফি।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ আতাল, দারবিশ রসুলি, আজমতউল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মোহাম্মদ নবি, রশিদ খান (অধিনায়ক), ফজলহক ফারুকি, জিয়াউর রহমান ও মুজিব উর রহমান।