Image description

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদীয় নির্বাচনের প্রাথমিক ভোটগণনা শেষে বেসরকারিভাবে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী ঘোষণা করা হয়েছে। ১১৬টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৭২ হাজার ভোট, যা তাকে শাপলা কলি প্রতীকের হয়ে নির্বাচিত করেছে।

প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের জসীমউদ্দীন পেয়েছেন ২৬ হাজার ভোট। এই ফলাফল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পাওয়া যায়।

এর আগে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশব্যাপী ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। একই সঙ্গে এদিন দেশজুড়ে গণভোটও অনুষ্ঠিত হয়।

মানবকণ্ঠ/আরআই