ঢাকা-১৭ আসনে বেসরকারি ফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বিজয়ী হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।
বেসরকারি ফলাফলে দেখা যায়, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান পেয়েছেন ৬০ হাজার ২১৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী স ম খালিদুজ্জামান পেয়েছেন ২৪ হাজার ৫২৪ ভোট।
আংশিক ফলাফলে তারেক রহমান ৩৫ হাজার ৬৯১ ভোটে এগিয়ে রয়েছেন। এ আসনে মোট ভোট কেন্দ্র ১২৪টি।




Comments