Image description

চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া (চট্টগ্রাম-১৫) আসনে বিপুল ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী শাহজাহান চৌধুরী। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ঘোষিত বেসরকারি ফলাফল অনুযায়ী তিনি ধানের শীষের প্রার্থীকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দাঁড়িয়ে পাল্লা প্রতীক নিয়ে শাহজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ৮১ হাজার ৬১০ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমীন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৮ হাজার ৩৮৯ ভোট। শাহজাহান চৌধুরী ৫৩ হাজার ২২১ ভোটের বিশাল ব্যবধানে জয়লাভ করেছেন।

মানবকণ্ঠ/ডিআর