Image description

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে মিছিল ও বিক্ষোভ করেছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসার নেতাকর্মী ও সমর্থকরা। সেখানে একজন সমর্থক বলেন, ‘এমদাদুল ভরসা এতদিন থেকে পরিশ্রম করে ভোটে জয়লাভ করল না। আর আখতার তিন মাস ধরে এসে ভোটে জয়লাভ করল। কিভাবে তিনি জয় পেলেন, আমরা প্রশাসনের কাছে জবাব চাই।’

সেখানে আরেকজন সমর্থক অভিযোগ করেন, ‘সবাই ধানের শীষে সিল মারছে সেই ভোটগুলো আটক করে রাখছে। সেই ভোটগুলো গণনা করতে দেননি আখতার। আমরা সেই ভোট বুঝে নেব। ভোট আবার গণনা করব। আবার পিস্তল দেখায়। প্রশাসন আখতারের।’

উল্লেখ্য, রংপুর-৪ আসনে বেসরকারিভাবে ১১ দলীয় জোট প্রার্থী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন শাপলা কলি জয় পেয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৯৪৭ ভোট।

আখতারের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির সাবেক জেলা সভাপতি এমদাদুল হক ভরসা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৯৪৪ ভোট।