পবিত্র রমজান মাসে দেশের নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে শিক্ষক-কর্মচারীদের মধ্যে ধোঁয়াশা তৈরি হয়েছিল। বিষয়টি শুরু হয় হাইকোর্টের স্কুল বন্ধ সংক্রান্ত নির্দেশনার পর, যা পরবর্তীতে চেম্বার আদালত স্থগিত করে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্ণাঙ্গ শুনানির পর যে নির্দেশনা দেওয়া হবে, সেটিই চূড়ান্ত হিসেবে বাস্তবায়ন করা হবে। আপাতত, চেম্বার আদালতের স্থগিতাদেশ অনুযায়ী স্কুল খোলা থাকবে।
মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ৮ মার্চ থেকে ছুটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্টের রিটের পর ১৮ ফেব্রুয়ারি থেকে স্কুল বন্ধের নির্দেশ আসে, যা পরবর্তীতে স্থগিত করা হয়। নতুন সরকার চাইলে রমজান মাসে স্কুল ছুটি দিতে পারে।
মানবকণ্ঠ/আরআই




Comments