গাইবান্ধা পৌরসভার স্টেশন রোডে পাল ম্যানশন এলাকায় সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আজগর আলী (৪৫) নামে এক কাঠমিস্ত্রি নিহত হয়েছেন।
জানা গেছে, তৃতীয়তলা ভবনের উপরে টিনসেট কক্ষ নির্মাণকাজ করার সময় পাশ দিয়ে যাওয়া ১১ হাজার কেভি (১১kV) উচ্চ ভোল্টেজের বৈদ্যুতিক তারে আকস্মিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত আজগর গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ি গ্রামের খোকা মিস্ত্রীর ছেলে।
স্থানীয়রা জানায়, শহরের পৌরসভার স্টেশন রোডে পাল ম্যানশন ভবনে টিন লাগানোর কাজ করছিল আজগর আলী। কাজ করার সময় হঠা ১১ হাজার কেভি ভোল্টেজের তারে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে চাল থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।
এব্যাপারে সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে একজন কাঠমিস্ত্রী নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।




Comments