রমজান মাসে দিনাজপুরের হিলি বাজারে সবজির দামে বড় ধরনের পতন দেখা গেছে। মাত্র দুই দিনের ব্যবধানে শসা, বেগুন, গাজর, ফুলকপিসহ বেশিরভাগ সবজির দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। ব্যবসায়ীরা জানান, রবি মৌসুমে ভালো ফলন এবং বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় এই মূল্যহ্রাস হয়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।
বর্তমানে বাজারদর অনুযায়ী—
শসা: ৬০ টাকা থেকে কমে ৩০ টাকা কেজি
বেগুন: ৬০ টাকা থেকে ৩০ টাকা কেজি
গাজর: ৪০ টাকা থেকে ২০ টাকা কেজি
টমেটো: ৩০ টাকা কেজি
মটরশুঁটি: ৪০ টাকা থেকে ২০ টাকা কেজি
ফুলকপি: ২৫ টাকা থেকে ১৫ টাকা (পিস)
বাঁধাকপি: ১৫ টাকা থেকে ১০ টাকা (পিস)
পেঁয়াজ: ৩০ টাকা কেজি
কাঁচামরিচ: ১২০ টাকা থেকে ৯০ টাকা কেজি
আলু: ১৪ টাকা থেকে ১০ টাকা কেজি
লেবু: ২০ টাকা কমে ৩০ টাকা (হালি)
তবে মৌসুমের নতুন সবজি করলা ও ভারত থেকে আমদানি করা সজনে ডাঁটার দাম বেশি, প্রতি কেজি ২০০ টাকা।
ক্রেতারা বলছেন, রমজানের শুরুতে দাম বেশি থাকলেও এখন কম দামে সবজি কিনতে পেরে তারা সন্তুষ্ট। ব্যবসায়ীদের দাবি, বিরামপুর, পাঁচবিবি ও আক্কেলপুর অঞ্চল থেকে পর্যাপ্ত সরবরাহ আসায় বাজার স্থিতিশীল রয়েছে।
মানবকণ্ঠ/আরআই




Comments