Image description

পটুয়াখালীর বাউফলে চতুর্থ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টায় মোঃ লিটন পোদ্দার (৪০) কে আটক করেছে বাউফল থানা পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে উপজেলার বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল এলাকায় এ ঘটনা ঘটে।

আটক লিটন পোদ্দার (৪০) বগা ইউনিয়নের বালিয়া চাঁদপাল গ্রামের মোসলেম পোদ্দারের ছেলে।

স্থানীও ও থানা সূত্রে জানা গেছে, শিশুটি নানা বাড়িতে থেকে বালিয়া চাঁদপাল এলাকার একটি বেসরকারি স্কুলে চতুর্থ শ্রেণীতে পড়াশোনা করছে। ঘটনার দিন দুপুর ১২টার দিকে বিদ্যালয় থেকে বাড়িতে যাওয়ার পথে লিটন পোদ্দার শিশুটিকে ফুসলিয়ে বালিয়া গ্রামের কুডু সরদারের বাড়ির বাগানের ভিতরে নিয়ে যায়। ওই সময় শিশুটি চিৎকার করলে তাকে ছেড়ে দেয় লিটন পোদ্দার। শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার মাকে জানান। পরে তার মা ও গ্রামবাসীদের সহায়তায় লিটন পোদ্দারকে অবরুদ্ধ করে পুলিশ খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

বাউফল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ছিদ্দিকুর রহমান জানান, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে লিটনকে গ্রেফতার করা হয়েছে। মামলাও রুজু হয়েছে।