Image description

পিরোজপুরের ইন্দুরকানীতে ১২ পিস ইয়াবাসহ এক কলেজ ছাত্রদল নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

গ্রেপ্তারকৃতরা হলেন—চন্ডিপুর কেসি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ও কলারণ গ্রামের নজরুল খলিফার ছেলে মো. সিফাত ইসলাম (১৯), একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. নাঈম (২২) এবং মোনাঈম খানের ছেলে ফেরদৌস খান (২০)।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর এলাকায় এসআই ইসমাইলের নেতৃত্বে একটি বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে নাঈমের বাড়ির সামনে থেকে ওই তিনজনকে আটক করা হয়। তল্লাশি চালিয়ে নাঈমের কাছ থেকে ৮ পিস, সিফাত ইসলামের কাছ থেকে ২ পিস এবং ফেরদৌস খানের কাছ থেকে ২ পিস—মোট ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণের প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

মানবকণ্ঠ/ডিআর