রাজশাহীর পুঠিয়া উপজেলা এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনির ঘটনায় ১ ব্যক্তি নিহত ও ৭ জন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর রাতে একটি পিকআপ ভ্যানে করে আটজন ব্যক্তি গ্রামে প্রবেশ করে। সোমবার (২ মার্চ) ভোররাতে উপজেলার পলাশী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, তাদের কাছে ঘরের তালা কাটার যন্ত্র ও দেশীয় অস্ত্র ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে গ্রামবাসী তাদের আটক করে। একপর্যায়ে উত্তেজিত জনতার গণপিটুনিতে দুর্গাপুর উপজেলার মাড়িয়া গ্রামের আকরামের ছেলে শাহীন (৪৬) নামে একজন গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত শাহীন
আহত অন্য ৭ জন হলেন, শামীম (৩৫), শফিকুল (৪৫), রফিকুল ইসলাম (৪০), খারজাহান (৩৫), সেলিম শেখ (৩০), মামুন (৪২) ও রুপচান (৩০)। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। আহতদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল-এ ভর্তি করা হয়েছে।
এ সময় বিক্ষুব্ধ জনতা তাদের সঙ্গে থাকা পিকআপ ভ্যানটি আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
রাজশাহী জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান জানান, আটক ব্যক্তিদের কাছ থেকে তালা কাটার সরঞ্জাম ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং ঘটনায় মামলার প্রক্রিয়াধীন রয়েছে।




Comments