Image description

সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে ‘গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারী’ সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। আগামী রোববার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে ওসমানী মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হবে।

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তাহমিনা আক্তার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খালেদা জিয়া আপসহীন সংগ্রামের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারে নেতৃত্ব প্রদান এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠায় অসামান্য অবদান রাখায় এই পুরস্কার পাচ্ছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অন্যান্য বছরের ন্যায় এবারও পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন নারীকে ‘শ্রেষ্ঠ অদম্য নারী’ হিসেবে পুরস্কৃত করা হবে।

পুরস্কারপ্রাপ্ত নারীদের তালিকা:

অর্থনৈতিক ক্ষেত্রে সাফল্য: নুরুন নাহার আক্তার
শিক্ষা ও চাকরিক্ষেত্রে সাফল্য:মোছা. ববিতা খাতুন
সফল জননী নারী: নুরবানু কবীর
নির্যাতনের দুঃস্বপ্ন জয়ী নারী: মোছা. শমলা বেগম
সমাজ উন্নয়ন: মোছা. আফরোজা ইয়াসমিন

মানবকণ্ঠ/আরআই