চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ ‘এস ড্রাইভ’ অভিযানে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সেই সঙ্গে জব্দ করা হয়েছে পৌনে দুই লাখ ইয়াবা।
শুক্রবার (১৩ মার্চ) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে এসব তথ্য জানা গেছে।
পুলিশ জানায়, অভিযানে মাদক সংক্রান্ত অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়। পাশাপাশি ছিনতাইয়ের অভিযোগে ১৯, চাঁদাবাজির অভিযোগে এক ও জুয়া খেলার অভিযোগে একজন গ্রেপ্তার হন। এছাড়া কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটজন গ্রেপ্তার হয়েছে।
অভিযানে মোট এক লাখ ৮৩ হাজার ৬৮৪টি ইয়াবা জব্দ করা হয়। এর মধ্যে পতেঙ্গা থানা এলাকায় এক লাখ ৮০ হাজার ২৫টি, কর্ণফুলীতে তিন হাজার, বাকলিয়ায় ৬শ, আকবরশাহে ৫০ ও বন্দর থানা এলাকায় নয়টি ইয়াবা পাওয়া যায়।
সিএমপির সিনিয়র সহকারী কমিশনার (গণসংযোগ) আমিনুর রশীদ বলেন, নগরীর মাদক, ছিনতাইসহ অন্যান্য অপরাধ দমনে নিয়মিতভাবেই এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।




Comments