ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহে, সেই অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল ৮টা ৩০ মিনিটে প্রধান জামাতে নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার সকালে এ বিষয়ে প্রেস ব্রিফিং করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম। ঈদগাহ ময়দান পরিদর্শন করে সার্বিক অবস্থা দেখেন তিনি।
দক্ষিণ সিটির প্রশাসক জানান, নির্ধারিত সময় সকাল সাড়ে ৮টায় প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় করবেন। তবে বিকল্প হিসেবে বায়তুল মোকাররম সকাল ৯টায় জামাতের ব্যবস্থা করা হয়েছে।
দক্ষিণ সিটির প্রশাসক আরও জানান, এবারের ঈদগাহ ময়দানে অনেকেই প্রধানমন্ত্রীর সাথে নামাজ আদায় করতে চাইবেন সে কথা মাথায় রেখেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখা হয়েছে।
এবারের ঈদের জামাতে প্রায় ৩৫ হাজার মানুষ একসাথে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্যও রয়েছে বিশেষ ব্যবস্থা।




Comments