Image description

দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি ঐক্যবদ্ধ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জনগণের প্রত্যাশিত দেশ গড়তে সবার আন্তরিক সহযোগিতা প্রয়োজন। দেশবাসীর সমর্থন থাকলে জনগণের চাওয়া অনুযায়ী দেশ গঠনে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে।

May be an image of wedding

শনিবার (২১ মার্চ) দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কূটনীতিক, শিক্ষাবিদ, দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় শেষে তিনি এসব কথা বলেন।

May be an image of one or more people and dais

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আবেগপূর্ণ কণ্ঠে বলেন, “দীর্ঘ বহু বছর পর দেশের মাটিতে দেশের মানুষের সঙ্গে সপরিবারে ঈদ করতে পারায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। এবারের ঈদ যেমন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে উদযাপিত হয়েছে, ভবিষ্যতে দেশবাসী আরও নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে—এমনটাই আমাদের লক্ষ্য ও প্রত্যাশা।”

May be an image of one or more people and dais

শুভেচ্ছা বিনিময়কালে প্রধানমন্ত্রী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, তাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

May be an image of one or more people and dais

তিনি বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়ে প্রাপ্ত এই নতুন বাংলাদেশে বৈষম্যহীন সমাজ গঠনই আমাদের মূল অঙ্গীকার। একটি আধুনিক ও উন্নত বাংলাদেশ গড়তে তিনি আবারও দল-মত নির্বিশেষে সবার সহযোগিতা কামনা করেন।

May be an image of dais

এদিন সকাল থেকেই যমুনা প্রাঙ্গণে প্রিয় নেতার সঙ্গে দেখা করতে আসা মানুষের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। প্রধানমন্ত্রী দীর্ঘ সময় ধরে আগত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেন।

মানবকণ্ঠ/ডিআর