Image description

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যার ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করেছেন মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ। 

রোববার (২২ মার্চ) পশ্চিমবঙ্গের বিধাননগর মহকুমা আদালতে রিমান্ড শেষে তোলার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ দাবি করেন।

হাদি হত্যা মামলার প্রধান দুই অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনের ১৪ দিনের রিমান্ড শেষে আজ উত্তর ২৪ পরগনা জেলার বিধাননগর আদালতে হাজির করা হয়। আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের মুখে ফয়সাল বলেন, ‘আমি এই কাজ করিনি। আমি এ ধরনের কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলাম না।’

এর আগে গত ৮ মার্চ বাংলাদেশ সীমান্ত লাগোয়া পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ)। এসটিএফ সূত্রে জানা গেছে, তারা দুজন অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে পশ্চিমবঙ্গে আত্মগোপন করেছিলেন এবং সুযোগ বুঝে পুনরায় বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় ছিলেন।

মানবকণ্ঠ/ডিআর