ডেঙ্গুর প্রকোপ কাটতে না কাটতেই বরগুনায় আবারও শুরু হয়েছে হাম আতঙ্ক। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকার বিভিন্ন হাসপাতালে তিন শিশু মারা গেছে। তারা হলেন- বরগুনা সদর উপজেলার আফিফা ও জুরাইয়া এবং পাথরঘাটার হাসান। তাদের প্রত্যেকের বয়স ১ বছরের নিচে।
বরগুনা সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, এ জেলায় হাম রোগীদের জন্য বর্তমানে ৩৭টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে বরগুনা সদরে ৩০টি এবং অন্যান্য পাঁচ উপজেলায় ৭টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে।
বরগুনা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রেজওয়ানুর আলম জানান, শনিবার (৪ এপ্রিল) দুপুর ১২টা পর্যন্ত সন্দেহজনক উপসর্গ নিয়ে নতুন করে ভর্তি হয়েছে ১০ জন। হাসপাতালে ভর্তি ১৪৯ জনের মধ্যে ২৪ জনের শরীরে হাম ও ১ জনের শরীরে রুবেলা শনাক্ত হয়েছে এবং ৭৩ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে রোগীর সংখ্যা বাড়তে থাকায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে স্বাস্থ্য কর্মকর্তারা।




Comments