Image description

নেটদুনিয়ায় তারকাদের ছবি বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনা নতুন নয়। সম্প্রতি বলিউড অভিনেত্রী জাহ্নবী কাপুর তার জীবনের এক চরম অস্বস্তিকর ও ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। মাত্র ১৫ বছর বয়সে স্কুলপড়ুয়া থাকাকালীন একটি পর্ন সাইটে নিজের আপত্তিকর ছবি দেখে স্তব্ধ হয়ে গিয়েছিলেন তিনি।

সম্প্রতি এক পডকাস্টে সেই স্মৃতি রোমন্থন করে জাহ্নবী জানান, তখন তিনি স্কুলের ছাত্রী। স্কুলের আইটি ক্লাসে কিছু সহপাঠী পর্ন সাইট দেখছিল, সেখানেই হঠাৎ নিজের ছবি দেখতে পান তিনি। জাহ্নবী বলেন, ‘সেই দৃশ্য দেখে আমার পুরো শরীর কেঁপে উঠেছিল। ওটা আমার ডিপফেক ছিল কি না জানি না, তবে বুঝেছিলাম খুব খারাপ কিছু হতে চলেছে। ওই ঘটনার পর আমার জীবন ওলটপালট হয়ে গিয়েছিল।’

9 looks from Janhvi Kapoor's modern wardrobe featuring pearl saris,  breastplates and more | Vogue India

অভিনেত্রী আরও জানান, সেই কিশোরী বয়সের অভিজ্ঞতা আজও তাকে তাড়া করে বেড়ায়। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার নিয়েও তিনি বেশ শঙ্কিত। তিনি বলেন, ‘এখনও প্রায়ই এআই দিয়ে তৈরি আমার বিভিন্ন অশ্লীল ছবি নজরে আসে। এমন সব পোশাক পরা অবস্থায় আমাকে দেখানো হয়, যা আমি বাস্তব জীবনে কখনও পরিনি।’

Janhvi Kapoor,Janhvi Kapoor: ডিপকাট ব্লাউজ-লাল শিফনে তাক লাগালেন জাহ্নবী  কাপুর! ছবি ঘুম কাড়ল ফ্যানদের - janhvi kapoor looks stunning in traditional  outfits - eisamay

এই ধরণের বিকৃত ছবি তার পেশাগত জীবনেও প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন শ্রীদেবী-কন্যা। তিনি আক্ষেপ করে বলেন, ‘ভবিষ্যতে কোনো সিনেমার শুটিংয়ে যদি আমি কোনো নির্দিষ্ট পোশাকে অস্বস্তি বোধ করি এবং পরিচালককে তা জানাই, তবে তিনি হয়তো এই ভুয়া ছবিগুলোকেই উদাহরণ হিসেবে সামনে আনবেন। বলবেন যে আমি তো আগে এমন পোশাক পরেছি।’

পালাতে চেয়েছিলেন জাহ্নবী | প্রথম আলো

সোশ্যাল মিডিয়াকে মাঝে মাঝে ‘অভিশাপ’ মনে হয় উল্লেখ করে জাহ্নবী জানান, প্রযুক্তির এই অন্ধকার দিকটি সেলিব্রেটিদের ব্যক্তিগত ও মানসিক জীবনের ওপর গভীর ক্ষত তৈরি করছে।

মানবকণ্ঠ/আরআই