দলীয় মনোনয়ন না পাওয়ায় নিজ দল বিএনপির প্রতি এক প্রকার ‘ধন্যবাদ’ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
সংসদে দেওয়া বক্তব্যে রুমিন ফারহানা বলেন, তাকে দলীয় মনোনয়ন না দেওয়ায় তিনি বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছেন। তবে এই ধন্যবাদ কি কোনো অভিমান থেকে নাকি নতুন রাজনৈতিক অবস্থানের কারণে, তা নিয়ে রাজনৈতিক মহলে কৌতূহল সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, গত নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন পেতে ব্যর্থ হয়ে রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় তখন দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত হওয়ার পর স্বতন্ত্র সংসদ সদস্য হিসেবে সংসদে এসে তিনি আজ এই মন্তব্য করলেন।
মানবকণ্ঠ/আরআই




Comments